মুক্তদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের মিশনে ইসরায়েল কোনো হামলা চালালে বিশ্বজুড়ে ইসরায়েলি মিশনগুলোকেও লক্ষ্যবস্তু করবে ইরান।
বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি বলেছেন, ‘ইসরায়েল যদি সেরকম অপরাধ করে, তবে আমরা সারা বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকেও বৈধ লক্ষ্যবস্তু বানাতে বাধ্য হব।’
বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর আরবিভাষী মুখপাত্র আভিচায় আদ্রায়ি এক সতর্কবার্তায় বলেন, লেবাননে অবস্থানরত ইরানি ‘সন্ত্রাসী শাসনের’ প্রতিনিধিদের অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য সতর্ক করা হচ্ছে।’
তিনি মিশন কর্মকর্তাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন
