মুক্তদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলার লক্ষ্য হলো শাসনব্যবস্থার পতন ঘটানো। ইরানের জনগণকে সুযোগটি কাজে লাগিয়ে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর টাইমস ইসরাইলের।
আট মিনিটের একটি ভিডিও বিবৃতিতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । অস্ত্র জমা দিতে বিল্পবী গার্ড বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আপনাদের অবশ্যই অস্ত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আপনাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে এবং সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।’
Add A Comment
