মুক্তদেশ ডেস্ক: ২০২৫ সালে জাতি হারিয়েছে রাজনীতি, বিচার বিভাগ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রশাসন, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের অনেক চেনামুখ। চিরতরে চলে যাওয়া এই বিশিষ্টজনরা নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে গেছেন। বছরের শেষ প্রান্তে হারিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় মর্মান্তিকভাবে ৩৬ জন নিহত হয়, এর ২৮ জনই শিক্ষার্থী।
গত ১২ রাজধানীর পুরানা পল্টনে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। তাঁর আগে গত ১৩ ডিসেম্বর সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হারিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীকে।
