মুক্তদেশ ডেস্ক: অনিয়মের অভিযোগে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
অনিয়মের অভিযোগে যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল,সহকারী অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী, মন্টু আলম।
