মুক্তদেশ ডেস্ক: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার মতো কাজকে সরকার বরদাস্ত করবে না।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাস্ত করবে না।
সব স্থাপনায় সরকারের নিরাপত্তা দেওয়া কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
ময়মনসিংহের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
