মুক্তদেশ ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার যাবতীয় ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে। তিনি বলেন, তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা কোনো ব্যাপার নয়। যত টাকা লাগবে, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজন সম্পর্কে বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে, তবে এখনো চাহিদাপত্র পাওয়া যায়নি। চাহিদাপত্র পেলেই ব্যবস্থা নেয়া হবে।
ড. সালেহউদ্দিন দেশের রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, নির্বাচনের জন্য দেশে রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজ ভালোভাবেই করেছে।
