স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমার পদত্যাগের বিষয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।
বুধবার বিকলে সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন তিনি তথ্য জানান।
আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এ ছাড়া তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হলে তার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও আলোচনা রয়েছে।
কোন দলের মনোনয়ন নেবেন সে প্রশ্নে তিনি বলেন, সেটি পরে জানানো হবে। আরেক ছাত্র উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগের ঘোষণা দেবেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে তিনি বা তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
