মুক্তদেশ ডেস্ক:চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের আককি অঞ্চলে বৃহস্পতিবার (স্থানীয় সময়) ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে- যা ছিল তুলনামূলক অগভীর কম্পন। খবর রয়টার্সের।
স্থানীয় প্রশাসন এবং ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি)–র বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের বা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনের পরও ওই অঞ্চলের সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে।
প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, ভূমিকম্পটি শুধু কম্পন হিসেবে অনুভূত হয়েছে এবং দ্রুত শক্তিশালী রূপ নেয়নি-ফলে জনজীবন বা বসতিতে বড় ধরনের প্রভাব পড়েনি। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে ‘অবশ্যই পরিস্থিতি মনিটর করা হচ্ছে’।
