মুক্তদেশ ডেস্ক: যুক্তরাজ্যজুড়ে হঠাৎ নেমে আসা তীব্র শীত আর ভারী তুষারঝড় জনজীবন কার্যত বিপর্যস্ত করে দিয়েছে। দেশজুড়ে বরফাচ্ছন্ন পরিস্থিতির কারণে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, আর ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে বহু এলাকায় এখনো নিরবচ্ছিন্ন পরিষেবা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু। তাদের তথ্য অনুযায়ী, বুধবার রাত থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। এরপর আবহাওয়া অধিদপ্তর একাধিক সতর্কতা জারি করে জানায়—আগামী কয়েক ঘণ্টায় আবারও থান্ডারস্নো হানা দিতে পারে, যা তুষারসহ বজ্রপাতের বিরল আবহাওয়াজনিত ঘটনা।
Add A Comment
