মুক্তদেশ ডেস্ক: সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি’কে (এনসিপি) সেই প্রতীক দিতে পারছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।
রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন
ইসি আনোয়ারুল বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না। সুতরাং আইন ও বিধি অনুযায়ী তালিকায় যে (মার্কা) প্রতীক রয়েছে এবং তারা (এনসিপি) যে প্রতীক চাচ্ছে, সেটি তালিকায় না থাকার কারণে নির্বাচন কমিশন (ইসি) দিতে পারছে না।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
