মুক্তদেশ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে চার ইউনিট এবং পরে আরও ২৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ৩১ ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আগুনের কারণে বিমানবন্দর দিয়ে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
Add A Comment
