মুক্তদেশ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, অক্টোবরের প্রথম পাঁচদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২৫৬৫ জন; আর মৃত্যু হলো ১৪ জনের।
এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।
Add A Comment
