ক্রীড়া ডেস্ক: সুপার ফোরে আজ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে জয়ী দল খেলবে এশিয়া কাপের ফাইনালে। এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। বাংলাদেশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তুলেছে ৮ উইকেটে ১৩৫ রান।
পাওয়ার প্লের ছয় ওভারে পাকিস্তান হারায় ২ উইকেট। এক পর্যায়ে দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। তবে সপ্তম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন রউফ ও নাওয়াজ।

হ্যারিস রউফ করেন ৩১ রান। মোহাম্মদ নাওয়াজ করেন ২৫ রান। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।
Add A Comment
