মুক্তদেশ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালন) মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
