মুক্তদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিনে ওয়ান’ হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় যুক্তরাজ্যে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ফক্স নিউজ জানিয়েছে, পরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়ে গন্তব্যে যান।বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে।
তিনি বলেন, ‘অতিরিক্ত সতর্কতার কারণে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন।’
