মুক্তদেশ ডেস্ক: অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, একাডেমিক সচিব, পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান উপলক্ষে অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২৬ সালে ১৭ জানুয়ারি পর্যন্ত।
Add A Comment
