মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠিয়েছে সরকার।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নিম্নবর্ণিত ৯ জন পুলিশ কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
