মুক্তদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ক্যাম্পাসে সকাল থেকে জামায়াত-শিবির ঢুকেছে এমন কোনো তথ্য ছিলো না। মঙ্গলবার বিকেল ৫টার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিয়াজ আহমেদ খান বলেন, সকল থেকে আমরা যে যে অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা কোনো দলের পক্ষ অবলম্বন করেছি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।
ঢাবি উপাচার্য বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না। কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।
