মুক্তদেশ ডেস্ক: বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত।
স্থানীয় সময় শুক্রবার (২৯ আগস্ট) এক রায়ে আদালত বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছেন।
রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প। সেই জন্য ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন। রায়ে আপিল আদালত বলেছেন, আগামী ১৪ অক্টোবরের পর এই রায় কার্যকর হবে।
এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময়ে, যখন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে আইনি লড়াইও সুপ্রিম কোর্টে গড়ানোর সম্ভাবনা দেখা দিচ্ছে।
