খুলনা: অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল এবং এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া এ মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি এমএম মুজিবুর রহমান পলাতক রয়েছে। তাকে এবং এ মামলার অন্য আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Add A Comment
