মুক্তদেশ ডস্কে: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা চালানো হয়েছে। হামলায় পাঁচজন সেনা আহত হয়েছেন। তাদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, বুধবার (৬ আগস্ট) জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা চালানো হয়। এটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। এতে পাঁচ সেনা আহত হন। হামলার পরই ঘাঁটি এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়।
গুলিবিদ্ধ সেনাদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয় এবং এরপর তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রদিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরই একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করে সামরিক কর্তৃপক্ষ। তাকে সেনাবাহিনীর একজন সার্জেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। নাম কোর্নেলিয়াস র্যাডফোর্ড।
২৮ বছর বয়সি আফ্রিকান-আমেরিকান এই কর্মকর্তা দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমে নিযুক্ত ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এবং ঘটনার আগ পর্যন্ত সক্রিয় দায়িত্ব পালন করছিলেন।
