বিনোদন ডেস্ক: প্রাথামিকভাবে ঠিক হয়েছিল, ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’ ২৪ জুলাই ওটিটিতে আসবে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় এটি পিছিয়ে দেওয়া হয়। এবার আগামীকাল এটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। সিনেমাহলে গিয়ে যারা সিনেমাটি দেখতে পারেননি এটি তাদের জন্য সুখবর। সিনেমায় আজমেরী হক বাঁধনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন সিনেমাবোদ্ধারা।
সানী সানোয়ার নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, পর পর তিন জন নারী খুন, প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে মিশনে নামেন পুলিশ কর্মকর্তা লিনা। এই লিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
Add A Comment
