মুক্তদেশ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করতে যাচ্ছে। বুধবার (২৩ জুলাই) চাঁদপুর ও কুমিল্লা জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা নিয়ে শোক মিছিল বরে করবে দলটি।
মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, এতে আরও বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
এদিকে, ফেসবুকে এক ভিডিও বার্তায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘মাইলস্টোনে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এতে দেশবাসী এবং আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। ছোট ছোট নিষ্পাপ ভাই-বোনদের হারিয়েছি। যে পরিবার সন্তান কিংবা স্বজন হারিয়েছে তাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের জানা নেই। যারা এখন বিভিন্ন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদেরও সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই। তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই দোয়া করি। এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আগামীকাল এনসিপি চাঁদপুরে থাকবে। সেখানে বেলা ১১টায় আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে শোক মিছিল বের করবো। আর বাসস্ট্যান্ডে সবার উদ্দেশে কথা বলবো।’
