আন্তর্জাতিক ডেস্ক: গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরপিজি ব্যবহার করে এই হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পরপরই মারাত্মক বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—ইয়ার্দেনার স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), এফ্রাতের সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং রিশন লেজিওনের সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯। তারা সবাই সোমবার (১৪ জুলাই) দুপুরে উত্তর গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন।
Add A Comment
