ডেস্ক রিপোর্ট: আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
কামরুল ইসলাম জানান, আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি আজ দুপুরে রওনা হন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে সম্প্রতি জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনা প্রকাশের পর দেশীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
