আন্তর্জাতিক ডেস্ক: টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি পাকিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত শুক্রবার বিভিন্ন স্টেকহোল্ডার জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে। পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেওয়ার সময় মাইক্রোসফট বিশ্বব্যাপী ক্লাউড-ভিত্তিক, অংশীদার-নেতৃত্বাধীন মডেলে তাদের কার্যক্রম স্থানান্তরের কথা উল্লেখ করেছে।
২০২৩ সালের পর থেকে সবচেয়ে বড় ছাঁটাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার ১০০ জন (তাদের কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ) কর্মী ছাঁটাই করার পর এবার পাকিস্তানে এই পদক্ষেপ নেওয়া হলো। সূত্র : দ্য হিন্দু
