আন্তর্জাতিক ডেস্ক: আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, কারবালার শহীদ ইমাম হোসাইনের (আ.) আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না।
তিনি বলেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি ‘অপমান কখনো নয়’ এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে। আর এ মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে।
Add A Comment
