ডেস্ক রিপোর্ট: জুনে ৬৮৯ সড়ক দুর্ঘটনা ৬৯৬ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৮৬৭ জন। বুধবার রোড সেফটি ফাউন্ডেশন নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতের মধ্যে নারী ১০৪, শতাংশ ১৫.০৯, শিশু ১০৯, শতাংশ ১৫.৮২। ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৮ জন, যা মোট নিহতের ৩২.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭.১৫ শতাংশ। ১২০ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৭.২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন, অর্থাৎ ১৫.২২ শতাংশ।
এ ছাড়া জুনে ১৮টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত, ১৩ জন আহত হয়েছেন। ৫৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
ঢাকা বিভাগে দুর্ঘটনা সবচেয়ে বেশি ২০২টি, এ দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম চাপাইনবাবগঞ্জ জেলায়। এই জেলায় ৬টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
রাজধানী ঢাকায় ৬২টা দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় ২৪ জন। আহত হয়েছেন ৮৭ জন। দুর্ঘটার হার ৯ শতাংশ, নিহজতরে হার ৩.৪৪ শতাংশ।
সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানব সম্পদের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় ২ হাজার ৪ শত ৬৩ কোটি ২০ লাখ টাকা। যেহেতু সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকে, সেজন্য এই হিসাবের সাথে আরও ৩০ শতাংশ যোগ করতে হবে।
