ডেস্ক রিপোর্ট: ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান।
সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
শরীফ খানের বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরিফ। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল।’
Add A Comment
