বিনোদন ডেস্ক: আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলীরাজ। সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।
আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) এর ১৮ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।
বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অভিনেতা নিরব হোসেন, ডি এ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, গাজী রাকায়েত, শিবা শানু, সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, ইথুন বাবু, বেলাল খান, নাট্যকার অর্পনা রানী রাজবংশী প্রমুখ।
