সারমিন জাহান: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তার নামে শেরে বাংলানগর থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে ২৩ জুন বিভিন্ন গণমাধ্যমে তাকে গ্রেপ্তারের খাবর প্রকাশ করে। সে খবরে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
Add A Comment
