ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য এক দশমিক তিন বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। সংস্থাটির বোর্ড সভায় ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হয়।
আর এর মধ্যদিয়ে দুই কিস্তিতে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ১৩০ কোটি ডলার পাচ্ছে। এর আগে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠক কিস্তি ছাড় করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) এ কিস্তি রিজার্ভের যোগ হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে। এতে বেড়ে যাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এ বিষয়ে নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আইএমএফের বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইএমএফ শিগগিরই বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করবে।
