আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর হামলার জেরে বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দফতরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।
