আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হওয়ার পর পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার পোস্টে এ কথা উল্লেখ করেন।
মাসরি আরবি ও উর্দু ভাষায় লেখেন, ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’
যদিও মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবুও তার রাজনৈতিক ও কৌশলগত প্রভাব ইসরায়েলের উচ্চপর্যায়ে রয়েছে। তার এই হুমকির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। অনেকেই পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
