আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। তবে দক্ষিণ গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি খোলা জায়গায় পড়েছে বলে দাবি ইসরায়েলের।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দোরহিম মুসাভি। দেশটির প্রেস টিভির খবর অনুযায়ী মুসাভি বলেছেন, “এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলি প্রতিরোধের জন্য একটি সতর্কতা ছিল, শাস্তিমূলক অভিযান শিগগিরই কার্যকর করা হবে।”
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে রাজধানী তেহরানে “একনাগাড়ে এবং তীব্র” বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এর আগে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার পর নতুন করে ইসরায়েলে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা থেকে নাগরিকদের বাঁচাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে।
