আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরাইলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে। ইরানে ইসরাইলের হামলা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’।
বুধবার (১৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এরদোয়ান বলেন, ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক, আইনি এবং বৈধ।
পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শেষ হওয়ার অপেক্ষা না করেই ইসরাইল তুরস্কের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে।
Add A Comment
