আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন।
মঙ্গলবার (১৭ জুন) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইরান-ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে।
মাখোঁ কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জন করতে পারে, তবে তা খুবই ভালো একটি বিষয়।
মাখোঁ যখন কথা বলছেন ঠিক সেই সময় হোয়াইট হাউস ঘোষণা করে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে তাড়াতাড়ি চলে যাবেন। এরপরই ঘোষণা আসে জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
