আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের অভিযোগ, তাদের হামলা রুখে দিতে কয়েকটি দেশ ইসরাইলকে সহায়তা করছে। এই অবস্থায় ইসরাইলকে সহায়তা করা দেশগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যে সব দেশ ইসরাইলকে রক্ষা করার চেষ্টা করবে সেসব দেশগুলোর আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।ওই কর্মকর্তা বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।
