আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় মেডিকেলের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হোস্টেলের পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
নিহতদের মধ্যে চারজন মেডিকেলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং একজন পোস্টগ্রাজুয়েট (রেসিডেন্ট) ছিলেন বলেও উল্লেখ করা হয়।
পাশাপাশি এ দুর্ঘটনার পর স্থানীয় রাজনীতিবিদ দর্শনা ভাগেলা সাংবাদিকদের জানান, বিধ্বস্ত বিমান চিকিৎসকদের আবাসনে আঘাত হানে। অনেক চিকিৎসকের ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। অনেক ডাক্তারকে তাদের ফ্ল্যাট থেকেও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি কাছেই আমার অফিসে ছিলাম, তখনই বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়। আমরা অনেক ডাক্তারকে তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার করেছি।’
