ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন মনে করা হচ্ছিল কেউই আর বেঁচে নেই, তখন ঘটল এক অলৌকিক ঘটনা। বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপের মধ্য থেকে একজন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই যাত্রীর হাঁটার ভিডিও। এনডিটিভি
ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি সাদা গেঞ্জি ও গাঢ় রঙের প্যান্ট পরিহিত ধোঁয়া ও রক্তে মাখামাখি অবস্থায় ধীরে ধীরে হাঁটছেন। পায়ে সম্ভবত আঘাত, কারণ তার হাঁটায় ছিল স্পষ্ট খোঁড়ার ছাপ। পুলিশ জানিয়েছে, ওই যাত্রী সিটে বসা ছিলেন।
আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেন, ‘আমরা একজন জীবিত যাত্রীকে উদ্ধার করেছি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কতজন নিহত হয়েছেন। কারণ বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।’
