লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারি মনোনীত করা হয়।
এর আগে সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন। বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষটি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন। ফারুক হোসাইন নুরনবীও ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
