বিনোদন ডেস্ক: টেলিভিশন নাটকের দর্শক নন্দিত অভিনয়শিল্পী জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার জাহিদ হাসান নিজেই জানিয়েছে, তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।
জাহিদ হাসান গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখনো হাসপাতালে আছি। চিকিৎসকের পরামর্শে আরও কিছু দিন থাকতে হবে। আগের চেয়ে কিছুটা ভালো আছি।’
‘সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন,’ বলেন জাহিদ হাসান। তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Add A Comment
