স্পোর্টস ডেস্ক: নেইমারের ক্যারিয়ারের প্রধান বাধা ইনজুরি। ইনজুরির কারণে ক্লাব এবং জাতীয় দলের হয়ে অনেক ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে তারকা ফরওয়ার্ডকে। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য বর্তমানে ব্রাজিল দল ব্যস্ত থাকলেও চোটজনিত কারণে জায়গা হয়নি তার। এবার নেইমারের বাজে সময়কে আরও দীর্ঘ করল করোনা।
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার। তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০২১ সালের মে মাসে প্রথম করোনা আক্রান্ত হন নেইমার। সেবার লম্বা বিশ্রাম শেষে মাঠে ফিরেছিলেন এই ফুটবলার।
Add A Comment
