ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৯মে) এক সংবাদ বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান চেয়ারম্যান সরকারের সঙ্গে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি করেছেন এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতিকে জটিল করেছেন। তার অবস্থান অতি নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক না হলে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেত।
এই পরিপ্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে তাকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করে পরিষদ। একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাকে স্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
Add A Comment
