দিনাজপুর: দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটানা ঘটেছে। সংঘর্ষে ৪ জন নিহত, আহত হযেছেন আরও ৩ জন। তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক ও যাত্রী মো. দেলোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
