মহসীন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি বুলডোজার দিয়ে উদ্যানের ভেতরের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অন্তত ১০টি ছোট ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সেখানে আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কেউ বাধা দেননি।
Add A Comment