করেছে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ চৌরাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ এ সার্কেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় পুরো রাজধানীতে এর প্রভাব পড়ে। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট সড়ক পল্টন ও মতিঝিল অচল হয়ে পড়ে। যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। গুরুত্বপূর্ণ পিজি হাসপাতালে চিকিৎসা সেবা প্রার্থীরা দুর্ভোগে পড়েন। অবরোধের কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে বাঁধা সৃষ্টি হয়।
Add A Comment