খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর প্রশাসনের চলমান আচরণ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। সেই সঙ্গে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
কুয়েটের চলমান ইস্যুতে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় প্রেস ব্রিফিং ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বুয়েট ২০ ব্যাচের উদ্যোগে এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
Add A Comment
