বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে এবারের শোভাযাত্রাকে শুধু বাঙালির নয়, বরং বাংলাদেশের প্রাণের উৎসব হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অংশ নিয়ে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, নববর্ষের উৎসবকে আমরা অনেকদিন বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা শুধু বাঙালির প্রাণের উৎসব আর নয়। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা ও গারোসহ সকল জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। ফলে আমরা এটাকে আমরা বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।
তিনি আরো বলেন, আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়ত ২০-৩০ বছর পর থাকবো না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।
