চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি বড় বিনিয়োগ করতে চলেছে, যার মধ্যে একটি হাসপাতাল নির্মাণও অন্তর্ভুক্ত। হাসপাতালটির নামকরণ করা হবে "চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল"। ঢাকা, চট্টগ্রাম এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে এই হাসপাতালের জন্য জমি অনুসন্ধান করা হচ্ছে। স্বাস্থ্য খাতে চীনা সহায়তা সম্পর্কিত ১৯ ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত এক সভার কার্যবিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল নির্মাণের পাশাপাশি স্বাস্থ্যসেবার অন্যান্য ক্ষেত্রেও চীন বিনিয়োগ সহায়তা প্রদান করবে। এর মধ্যে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের সরঞ্জাম ইতিমধ্যে দেশে পৌঁছেছে।
Add A Comment
